• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিজিবি’র অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় রংপুর চাম্পিয়ন

বিজিবিফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় রংপুর চাম্পিয়ন ও সরাইল রানার্স আপ।বুধবার ফুলবাড়ী ২৯ বিজিবির আয়োজনে ৪দিন ব্যাপী বিজিবি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর চাম্পিয়ন এবং উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল রানার্স আপ হয়েছে। বুধবার বিকেলে প্রতিযোগিতার সমাপনী দিনে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্ণেল আব্দুল খবীর, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী, ৪২ দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আখতার ইকবাল। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী জানান রংপুর রিজিয়নের তত্ত্বাবধানে, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় ১১ টি স¦র্ণ, ৬ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জ পেয়ে রংপুর রিজিয়ন চাম্পিয়ন এবং ৩ টি স্বর্ণ ৬ টি রৌপ্য এবং ৪ টি ব্রোঞ্জ পেয়ে রানার্স আপ হয়। প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের সৈনিক সবুজ মিয়া সেরা নবীন খেলোয়াড় এবং ল্যান্স নায়ক মো. খন্দকার কিবরিয়া সেরা প্রবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। প্রতিযোগিতায় সারা দেশের বিজিবির যশোর, রংপুর, সরাইল এবং চট্টগ্রাম এই চারটি রিজিওয়নের ৫৯ টি ব্যাটালিয়নের বিজিবির খেলোয়াড়েরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে ১৫৬ জন প্রতিযোগি অংশ গ্রহন করে বলে লে. কর্ণেল মো. কোরবান আলী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অপারেশন অফিসার মেজর এ এস এম রবিউল হাসান, বিজিবি দিনাজপুরের অপারেশন অফিসার মেজর একে এম হাসিবুল হোসেন নবী। এ সময় ব্যাটালিয়ন সদর দপ্তরে খেলাধুলায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন এবং বিভিন্ন রিজিয়ন ও সেক্টর হতে আগত অন্যান্য অফিসার বৃন্দ এবং খেলোয়াড়গণ। পরিশেষে খেলার সমাপ্তি ঘোষণা করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ