• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটের বিশিষ্ট সমাজসেবক সৈয়দার নেই

Rajarhat News Pic-12-03-16-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের চাকিরপশার তালুক এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, প্রবীণ শিক্ষক, সাবেক ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমানের পিতা সৈয়দার রহমান (৬৮) আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টা ২০ মিনিটে তিনি মারা যান। শনিবার সকাল ১১টায় এম. আই ডিগ্রী কলেজ মাঠে তার নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, ৬ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম মাস্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা সদর বণিক সমিতি, জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ছিনাই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত
কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শুক্রবার সন্ধ্যায় ছিনাই এলজিইডির খামারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. মো. এরশাদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী। ইউপি সা. সম্পাদক মো. রজব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নোমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ। শেষে তৃণমূল আওয়ামীলীগের ৬৫ জন কাউন্সিলারের মধ্যে ৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ. সভাপতি ও দুই বারের টানা ইউপি চেয়ারম্যান সহ. অধ্যাপক মো. সাদেকুল হক নুরু নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ