• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার-২

হত্যাআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে লাকি বানু (২৩) নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার (১২মার্চ) সকালে উপজেলার কুতুবপুর সর্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়; পারিবারিক কলহের জের ধরে সকালে শ্বাশুড়ি শায়রা খাতুন, ননদ তাজনিন ও স্বামি সাজ্জাদু মিয়া মিলে গলায় রশি দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন শ্বাশুড়ি ছায়রা খাতুন ও নানি শ্বাশুড়ি ফজিলা খাতুন। এছাড়া অন্যান্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মামা আব্দুল ওহাব মিয়া বাদি হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত ছায়রা খাতুন জানান; তার পুত্রবধূ লাকি আক্তার গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার এই কথার সাথে দ্বি-মত পোষন করেন মামলার বাদি আব্দুল ওহাব জানান; তার ভাগ্নিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন; লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ