গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় স্যালো-ইঞ্জিন চালিত নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস কালিতলা মাজার এলাকার বিপরীতে একটি নছিমনকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমনের দুই যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।