• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ ইউনিট বন্ধ

ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রআন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ফারাক্কায় ভাগীরথী নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় সেখানকার তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাত্র একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে শনিবার ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া ওই পাঁচটি কেন্দ্র থেকে ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িষ্যা ও পূর্বাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়বে।

ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, কয়েকদিনের মধ্যে এ সমস্যা সমাধানের সম্ভাবনা নেই। পানির নাব্যতা বাড়লে আবার বিদ্যুৎ উৎপাদনের ইউনিটগুলো চালু করা হবে।

গত এক দশকের মধ্যে পানি স্বল্পতার কারণে এই প্রথম ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বন্ধ করে দেয়া হলো। এছাড়া পানির নাব্যতা নজিরবিহীন কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ