রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদে পর পর ২টি নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০লক্ষাধিক টাকা ও মালামাল খোয়া গেছে বলে জানা গেছে। রাজিবপুর নৌঘাট ইজাদার জানান, রোববার (১৩মার্চ)বেলা পনে ১১টার দিকে ঢুষমারী থানাধীন ব্রহ্মপুত্র নদের কড়াই বৈশাল এলাকায় উক্ত ডাকাতির ঘটনাটি ঘটায়, দূর্ধর্ষ ডাকাত দল। উক্ত এলাকায় প্রায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে থাকে বলে যাত্রীরা জানান। নৌকার মালিক জয়েদ আলী ও তৈয়ব আলী জানান, রাজিবপুর নৌকা ঘাট থেকে ফজর আলী ব্যাপারী নৌকা রিজার্ভ করে চিলমারী উদ্দেশ্য রওনা দেন মালামাল ক্রয় করার জন্য। অপর দিকে একই সময় চরনেওয়াজি নৌকা ঘাট থেকে ২০/২২জন ব্যাপারী মাল করার জন্য চিলমারী হাটের উদ্দেশ্য রওনা দেন। নৌকা ছাড়ার ঘন্টা খানেক পরেই ঢুষমারী জলথানার এলাকার কড়াই বৈশাল নামক স্থানে যাওয়ার সাথে সাথে ১৫/১৬ জনের মুখোশ পরিহিত ডাকাত দল যাত্রীবাহি নৌকা ২টির গতি রোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের নিকট থেকে নগদ অর্থ,মোবাইল সেট সহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় নিকটবর্তি জল থানায় মোবাইল করেও পুলিশের সাড়া মেলেনি বলে যাত্রীদের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উক্ত ঢুষমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে জানান,ডাকাতির ঘটনাটি তারা শুনছেন। নদীতে তাদের টহল রয়েছে। তবে কোন ডাকাতকে তারা ধরতে পারেনি।