• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীদের স্কুলবাস দিতে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

137248_1ঢাকা: রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য স্কুলবাস দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে আল্ট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি স্কুলে সাতটি স্কুলবাসের চাবি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, সমাজের বিত্তবানরা যদি স্কুলে বাস উপহার দেন তাহলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার যেমন সুবিধা হবে, তেমনি রাজধানীর প্রাইভেটকারের ওপর চাপ কমে যাবে কমে যাবে যানজটও। অনুষ্ঠানে আল্ট্রাসনোগ্রাম মেশিন গ্রহণ করেন হাসপাতালের সিও জয়তুন বিনতে সোলেয়মান।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সাতটি স্কুল বাসের চাবি গ্রহণ করেন পিলখানায় বিজিবি সদর দপ্তরে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা। হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিনগুলো দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে। আর বাসগুলো দিয়েছে নিটল-নিলয় গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ