• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নতুন ধারাবাহিকে পূর্ণিমা

New Rose Cafe, Saidpur

পূর্ণিমাবিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়িকা পূর্ণিমা নতুন একটি ধারাবাহিকে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর নাম ক্যান্ডি ক্রাশ। পরিচালক রেদওয়ান রনি।

রনি জানান, এত দিন সবাই স্মার্টফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলেছেন, এবার ধারাবাহিক নাটক দেখবেন।

ক্যান্ডি ক্রাশ ধারাবাহিকে আরো অভিনয় করবেন তৌসিফ মাহবুব, সুমন পাটওয়ারী, সাফা কবির, সাবিলা নূর ও সালমান মুক্তাদির। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

এ ব্যাপারে পূর্ণিমা বলেন, ‘সবই ঠিকঠাক। আমার চরিত্রটি ভালো লেগেছে। তবে আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। অনেক পরিচালকই যোগাযোগ করেন। কিন্তু সময় ও সুযোগের অভাবে তাদের নাটকে অভিনয় করা হয় না। তবে রেদওয়ান রনির ব্যাপারে আমি অনেক শুনেছি। কাজও করার কথা ছিল। এবার সব মিলে যাওয়ায় কাজটি করা যাচ্ছে।’

পরিচালক বলেন, ‘পূর্ণিমাকে নিয়ে অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল। তা ছাড়া এই চরিত্রের সঙ্গে পূর্ণিমা মানানসই। নতুন এই ধারাবাহিকটি নির্মাণ করছি প্রচারের অপেক্ষায় থাকা নাগরিক টিভির জন্য। পূর্ণিমা শুটিং শুরু করবেন এ সপ্তাহেই।’

এর আগেও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন পূর্ণিমা। এর মধ্যে আছে জাহিদ হাসানের লাল নীল বেগুনি, মোস্তফা কামাল রাজের ইডিয়ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ