• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

আটককক্সবাজার: কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজার উপকূল থেকে গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ছৈয়দ মোহসিনুল হক।

তিনি বলেন, সাগরপথে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে র‌্যাব সদস্যরা ট্রলারযোগে গভীর বঙ্গোপসাগরে অভিযান চালান। সাগরে চট্টগ্রামমুখী একটি ফিশিং ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। ট্রলারটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে ধাওয়া দিয়ে আটকানো হয়।

পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে কোল্ড স্টোরেজের ভেতরে একটি বস্তা থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।

এসময় জব্দ করা হয় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ‘এফবি রাফসান’ নামের ফিশিং ট্রলারটি।

আটকরা হলেন-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ আলম (৪২), নুরুল আলমের ছেলে নাছির উদ্দিন (৪৪), মোহাম্মদ মুফিজের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২২), সাইফুল হকের ছেলে মো. কলিম উল্লাহ (২৪), ফরিদ আহমদের ছেলে মো. আশরাফ উদ্দিন (১৬), মো. সুফী আলমের ছেলে মোহাম্মদ হোসেন (২৫) ও শেখেরখালী এলাকার মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ কামাল (২৬)।

আটকদের জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা ছৈয়দ মোহসিনুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ