• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৯টি কলেজকে একাডেমিক স্বীকৃতি প্রদান

শিক্ষাসিসি নিউজ: শর্ত সাপেক্ষে নতুন নয়টি কলেজের একাডেমিক স্বীকৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউচার নাসরীন স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, কলেজগুলো হলো সিরাজগঞ্জের সিরাজগঞ্জ কলেক্টরেট কলেজ, নীলফামারীর জলঢাকার জলঢাকা মহিলা মহাবিদ্যালয়, ডিমলার পশ্চিম ছাতনাই মহিলা মহাবিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুরের হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয়, বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, ভোলার চরফ্যাসনের নীলিমা জ্যাকব মহিলা কলেজ, লালমোহনের হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, ঝালকাঠির নলছিটির মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজ, লক্ষ্মীপুরের রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।
অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও না দেয়ার শর্তে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায়ভার বহন করবে না।

নতুন বিভাগ খোলার অনুমতি পেল ৯টি কলেজ

শর্ত সাপেক্ষে নয়টি কলেজে নতুন বিভাগ খোলার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউচার নাসরীন স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাসনের অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ, মুন্সিগঞ্জের সিরাজদিখানের মালখানগর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ, শরীয়তপুরের ভেদরগঞ্জের হাবিব উল্যা কলেজে বিজ্ঞান বিভাগ, কিশোরগঞ্জের বাগমারার আলোকনগর মহিলা কলেজে ব্যাণিজ্য বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রাধানগর বরেন্দ্র মহাবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ, বান্দরবানের রুমার সাঙ্গু কলেজে মানবিক ও বাণিজ্য বিভাগ এবং ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের নবীনগর মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ খোলার অনুমিত দেয়া হয়েছে।
অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও না দেয়ার শর্তে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন-ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায়ভার বহন করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ