• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঠদানের অনুমতি পেলো ১৪টি কলেজ

শিক্ষা ভবনসিসি নিউজ: শিক্ষা মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে ১৪টি কলেজে প্রাথমিক পাঠদানের অনুমতি দিয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউচার নাসরীন স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা মডেল কলেজ, নাগেশ্বরীর সুখাতী মহাবিদ্যালয়, লালমনিরহাটের হাতিবান্ধার দইখাওয়া মহিলা কলেজ, গাজীপুরের বঙ্গবন্ধু কলেজ, ফেনীর এশিয়ান কলেজ, লক্ষ্মীপুরের অক্সফোর্ড মডেল কলেজ, বরিশালের বাকেরগঞ্জের চন্দ্রদ্বীপ কলেজ, ভোলার পশ্চিম মেদুয়া কলেজ, তজুমদ্দিনের তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ, বগুড়ার গাবতলীর বাগবাড়ি মহিলা কলেজ, ধুনটের বিশ্বহরিগাছা-বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়, নাটোরের আবুল খায়ের কলেজ, ঝিনাইদহের কোটচাঁদপুরের মোহাম্মদ আলী মডেল কলেজ প্রাথমিক পাঠদানের অনুমতি পেয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও না দেয়ার শর্তে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায়ভার বহন করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ