• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা-সৈয়দপুর রুটে আজ থেকে চলাচল করবে নভোএয়ার ফ্লাইট

বিমান

সিসি নিউজ: অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আজ বৃহস্পতিবার ১৭ মার্চ হতে ঢাকা-সৈয়দপুর রুটে আবারো আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করতে যাচ্ছে বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। দিনে দুটি ফ্লাইট নিয়মিত এ রুটে চলাচল করবে। আগেরবারের মত একটি টিকিট কিনলে আরেকটি টিকিট একদম ফ্রি এ ঘোষণা দিয়ে ফ্লাইট শুরু করার সব প্রস্ততি নিয়েছে কর্তৃপক্ষ। ইতিপুর্বে গত ১৪ ফেব্র“য়ারী বিমান চলাচলের ঘোষনা দিয়ে উদ্ধোধনী দিনের বিমান আসেনি। এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদেরকে। এমনকি সে সময় বিমান কতৃপক্ষ তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি বলে অভিযোগ উঠেছিল। গত ১৪ ফেবুয়ারী বিমান চলাচলের জন্য তারা এক সপ্তাহ ধরে জেলায় নানা কর্মসূচী গ্রহণ করেছিল। ঘোষনাও করেছে প্যাকেজ। যেমন একটি টিকিট কিনলে একটি ফ্রি দেয়া হয়েছে। অবশেষে ১৪ ফেব্র“য়ারী সেই মাহিন্দ্রক্ষন যখন এল তখন যাত্রীরা যথাসময়ে সৈয়দপুর বিমান বন্দরে আসলেও আসেনি নভোএয়ারের কোন বিমান। এর ফলে ঢাকাগামী নভোএয়ারের যাত্রীদের পোহাতে হয়েছে নানা ভোগান্তি। বিমান না পেয়ে অনেকে বিকল্প পথে ঢাকা কেউবা বাড়ীর পথে রওনা দিয়েছেন। এ রুটে বিমান চালনার প্রথম দিনেই এ বিপত্তি দেখা দেয়ায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছিল ক্ষোভ। জানা যায়, ৬৮ আসন বিশিষ্ট একটি ফ্লাইট ঢাকা থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে সৈয়দপুর পৌঁছাবে ১০টা ১৫ মিনিটে এবং আরেকটি ফ্লাইট বিকেল ৪ টায় ঢাকা থেকে ছেড়ে সৈয়দপুর পৌঁছাবে বিকেল ৫টায়। যাত্রীবাহী নভোএয়ারের এ রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২শ টাকা থেকে ৮ হাজার ৪শ টাকা পর্যন্ত। তবে যাত্রীরা একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন। এ সুযোগ ফ্লাইট শুরুর দিন ১৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এ নভোএয়ারের আনুষ্ঠানিক চলাচল উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে কেক কেটে উদ্বোধনের প্রস্ততি নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে নভোএয়ারের এমডি গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম মফিজুর রহমান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিমান এজেন্সীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বর্তমানে সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার ২টি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল করলেও বর্তমানে তা সাময়িক বন্ধ রয়েছে। সুত্র মতে, ঢাকা-সৈয়দপুর রুটে প্রথমে ইউনাইটেড এয়ারওয়েজ প্রথমে সপ্তাহে তিন দিন বিমান চলাচল শুরু করে। যাত্রীদের চাপ বাড়ায় পরবর্তীতে সপ্তাহে সাত দিন চলাচল শুরু হয়। তবে আপাতত বন্ধ রয়েছে ইউনাইটেড এয়াওয়েজের চলাচল। এছাড়াও ইউএস-বাংলা ও বাংলাদেশ বিমানও এই রুটে চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ