• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

ট্রাইসিসি নিউজ : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৬ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় সিনিয়র সমন্বয়ক সানাউল হক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহজাহান কবির উপস্থিত চিলেন। এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে। আব্দুল হান্নান খান জানান, চার ভলিউমে মোট ৩০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ৪০ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যারা মামলার সাক্ষী।

আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুর রহমান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। এ মামলার আসামি আহাম্মদ আলী (৭৮) গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ছয় আসামির মধ্যে গত বছরের ১২ আগস্ট আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। বাকি পাঁচজন এখনো পলাতক। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
আসামিদের রাজতৈনিক পরিচয় সম্পর্কে সানাউল হক বলেন, মজিদ মওলানা মুক্তিযুদ্ধের সময় নেজামে ইসলামির নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। আর খালেক তালুকদার মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। কবির খান মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। আব্দুর রহমান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিনও মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ