• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভিওআইপি সিম বন্ধে ব্যর্থ হলে জরিমানা

ভিওপি সিমসিসি নিউজ : অবৈধ ভিওআইপি সিম বন্ধ করতে ব্যর্থ হলে ফোন অপারেটরদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান। তিনি বলেন, অবৈধ ভিওআইপি সিম বন্ধে মোবাইল ফোন অপারেটরদের সর্বোচ্চ তিন ঘণ্টা সময় দেয়া হবে। এটা করতে ব্যর্থ হলে অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সেই অপারেটর টেলিটক, গ্রামীণ ফোন, বাংলালিংক অথবা রবি যেটাই হোক। সবার জন্যই আইন সমান।
আজ বুধবার সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম বিষয়ে সকল মোবাইল অপারেটর কোম্পানীর প্রধান নির্বাহীদের সাথে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিটিআরসির সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে সচিব বলেন, সেখানে প্রতিমন্ত্রী বিটিআরসিকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সর্বোচ্চ ৩ ঘণ্টা সময় দেয়া হবে। অপারেটরকে বলা হবে আপনার এ সিম দিয়ে এ কাজ (ভিওআইপি) হচ্ছে, এটা ৩ ঘণ্টার মধ্যে বন্ধ করেন। যদি না করে তবে অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ