• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুরি যাওয়া অর্থ উদ্ধারের সম্ভাবনা নেই : ফিলিপাইন

ফিলিপাইনসিসি নিউজ: বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের সিনেটর ও তদন্ত কমিটির সদস্য সেন সার্জিও ওসমেনা। বৃহস্পতিবার ফিলিপাইনের সংবাদমাধ্যম ইকোয়ারার এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, সরকার বাংলাদেশের চুরি যাওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ উদ্ধার করতে পারবে এমন সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ এই অর্থ দেশের বাইরে চলে গেছে। অর্থ চুরির বিষয়ে শুনানিতে বুধবার  সিনেটর সেন সের্গিও ওসমেনা এ কথা বলেন।
ওসমেনা বলেন, বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ কোথায় আছে তা নিশ্চিত হতে ক্যাসিনোগুলোর সহায়তা দরকার।
দেশটির মাকাতি শহরের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (অারসিবিসি) শাখা থেকে ওই অর্থ উত্তোলনের পর ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে চলে গেছে বলে ইনকোয়ারার জানিয়েছে। তদন্তকারী সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান সেন তিয়োফিস্তো গুইনগোনা বলেন, `এই অর্থ উদ্ধার করা খুবই কঠিন হবে, এই অর্থ ব্লাকহোলে চলে গেছে।`
ব্লু রিবন কমিটি ক্যাসিনোর সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলছে, চুরি যাওয়া অর্থ কোথায়, কীভাবে গেছে তা জানা যাবে, ক্যাসিনোর সহযোগিতা পেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ