• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইটেম গানে শাহরুখ-সানি!

Shahrukh_Sunny1458205617বিনোদন ডেস্ক : নানা রকম সমালোচনা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা ঠিকই তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওন। তবে এখন পর্যন্ত বলিউডের প্রথম সারির কোনো তারকার সঙ্গে পর্দায় দেখা যায়নি তাকে। শোনা যাচ্ছে, এবার সানিকে পর্দায় দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে।

শাহরুখ খান অভিনীত রাইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। শুধু তাই নয়, সানির সঙ্গে গানের তালে পা মেলাবেন শাহরুখ খানও। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

কিছুদিন আগে বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট আমির খান জানিয়েছিলেন, সানি লিওনের সঙ্গে অভিনয় করতে কোনো আপত্তি নেই তার। তবে এক ধাপ এগিয়ে শাহরুখ এবার হাজির হচ্ছেন সানির সঙ্গে।

অবশ্য এর আগে রাইস সিনেমায় আইটেম গানে সানির পারফর্মের বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

রাইস সিনেমায় মোট গান রয়েছে পাঁচটি। গানগুলোর কম্পোজ করেছেন রাম সম্পদ, ফাইজান হোসেন এবং অ্যাগনেল রোমান। রাহুল ডোলাকিয়া পরিচালিত রাইস সিনেমা মুক্তি পাবে অাগামী ঈদুল ফিতরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ