• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর রুটে নভোএয়ারের ফ্লাইট চালু

New Rose Cafe, Saidpur

নভোএয়ারসিসি নিউজ: ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা  নভোএয়ার। বৃহস্পতিবার সকালে ৬৬ জন যাত্রী নিয়ে নভোএয়ারের প্রথম ফ্লাইটটি সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সৈয়দপুর বিমানবন্দরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরী, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ, মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতি দিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-সৈয়দপুর রুটে ভাড়া সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষে প্রথম এক মাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে সৈয়দপুর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এজন্য ৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর এবং সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এদিকে ১ এপ্রিল থেকে রাজশাহী ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের ত্রুটির কারণে উপস্থিত সংবাদকর্মী ও অতিথিদের মাঝে আপ্যায়ন করা নিয়ে বিশৃঙ্খলা হয়েছে বলে একটি সূত্র মতে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ