আবু ফাত্তাহ্ কামাল (পাখি), ডোমার : নীলফামারীর ডোমারে শুক্রবার বিকাল ৩টায় স্বাধীনতার ৪৫ বছর পর উদ্বোধনের অপেক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত “ হৃদয়ে বাংলাদেশ ”। উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর এমপি।
জানা গেছে, ২০১৪ সালের ২০ নভেন্বর “ হৃদয়ে বাংলাদেশ ” নির্মানকাজের উদ্বোধন করেন নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার । পরিকল্পনা ও শিল্প নির্দেশনায় ছিলেন মুক্তিযোদ্ধা, চিত্রশিল্প জিএম এ. রাজ্জাক। সার্বিক তত্তা¦াবধায়নে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা কমান্ডের সভাপতি নুরন নবী। এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে সভাপতি এবং ডোমার উপজেলা কমান্ডের সভাপতি নুরন নবীকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি নির্মান কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে উপজেলা কমান্ডের সভাপতি নুরন নবী জানান, ডোমারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো “ হৃদয়ে বাংলাদেশ ”। এর নির্মান ব্যয় হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা ।