• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বনানীর আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১২

অগ্নিকান্ডঢাকা: রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে দুই জনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে এ আগুন লাগে। আগুনের খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পাঠানো হয়।

প্রথমে ভবনের দুই, তিন, পাঁচ ও সাত তলায় আগুন জ্বলতে দেখা যায়। আতঙ্কিত অনেকেই ভবনের ছাদে অবস্থান নেন।

রাত সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢোকা শুরু করেন। আড়াইটার দিকে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই জনকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে ভবনের ভেতর ঢুকে ছাদে আটকে পড়াদের উদ্ধার করতে শুরু করে। রাত তিনটার দিকে ছাদ থেকে অন্তত ২৫ জনকে নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। ততক্ষণে আগুন অনেকটাই নিভে আসে। এসময় কেবল পঞ্চম তলাতে আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন)  মেজর একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে। তবে ভবনের নিচের গ্যাস লাইনের লিকেজ পাওয়া গেছে।’

ভবনের বাসিন্দার জানান, রাত পৌনে ২টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তারপর আগুন দেখে ছাদে উঠে যান।

পঞ্চম তলার এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে তিনি আগুন দেখতে পান। এরপর দেখেন ফ্ল্যাটের সব জানালার কাচ ভেঙে গেছে, জিনিসপত্র ছড়ানো ছিটানো।

বেশ কয়েকদিন ধরেই ভবনের নিচে স্যুয়ারেজের নালা থেকে গ্যাস বের হচ্ছিল এবং গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল বলে তারা অভিযোগ করেন।

ওই ভবনের বাসিন্দা এক নারী জানান, রাত সাড়ে ১১টার দিকেও তারা ফোন করে তিতাস কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু ‘লেবার’ নেই, এই অজুহাতে কর্তৃপক্ষ লোক পাঠায়নি।

পরে তিতাস গ্যাসের উপ পরিচালক হারুণ অর রশিদও সাংবাদিকদের লোক সঙ্কটের কথা বলেন। অবশ্য রাত ৩টার দিকে তিতাস গ্যাসের একটি গাড়ি এসে ওই ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি পাশের আরেকটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন। পরে আনিসুল হক নিজেও ভবনের ভেতরে যান এবং ফিরে এসে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ