• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিতে ৮ জনের বিষপান

Cowআন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা এবং গরুর গোশতে নিষেধাজ্ঞা জারির দাবিতে আট আন্দোলনকারী কীটনাশক পান করেছে। বৃহস্পতিবার গুজরাটের রাজকোটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিজেপিশাসিত গুজরাটের রাজকোটে গো রক্ষা একতা সমিতি নামে এক সংগঠনের সদস্যরা গরুকে রাষ্ট্রমাতা এবং দেশজুড়ে গরুর গোশতে নিষেধাজ্ঞা জারির দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টর দফতরের সামনে কীটনাশকের বোতল হাতে নিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে গরু রক্ষা সমিতির ৮ সদস্য কীটনাশক পান করে। এরপর তাদের দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গো রক্ষা একতা সমিতির সদস্য ধাভাল পান্ডে জানান, বুধবার তারা  তাদের দাবি মেনে নেওয়ার জন্য জেলা কালেক্টরকে ২৪ ঘণ্টার আল্টমেটাম দিয়েছিলেন। কিন্তু তাদের দাবি বিশেষ গুরুত্ব না পাওয়ায় আন্দোলনকারীরা কীটনাশক পান করে আত্মহত্যা করার চেষ্টা করে।

তিনি বলেন, গত কয়েকবছরে দেশে গো হত্যা বেড়ে গেছে। গরু রক্ষা করতে হলে আমাদের অবশ্যই একে জাতীয় পশু হিসেবে ঘোষণা করতে হবে। একইসঙ্গে একে রাষ্ট্রমাতাও ঘোষণা করা উচিৎ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ