• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আরবি অনূদিত সনদ যাচাই করার নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়সিসি নিউজ: আরবিতে অনূদিত সার্টিফিকেট, মার্কশীট ও অন্যান্য কাগজপত্র সত্যায়নের জন্য স্ব স্ব বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।

এ নির্দেশের ফলে দীর্ঘদিন যাবত চলে আসা শুধু অনুবাদ সেন্টার থেকে সার্টিফিকেট ও মার্কশীট আরবিতে অনুবাদ করে নোটারি করিয়েই গ্রহণযোগ্যতা পাওয়া দিন শেষ হল।

শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ মার্চ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরী শিক্ষা অধিদপ্তর, সকল শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনার কপি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, শত শত জাল সনদ আরবিতে অনুবাদ করিয়ে নোটারি করে বিদেশে গিয়ে পরবর্তীতে যাচাইয়ে ধরা পড়েছে। এছাড়াও একাধিক চক্র বহুবছর যাবত আরবি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় সার্টিফিকেট অনুবাদ  করার নামে ভয়াবহ জালিয়াতিতে লিপ্ত। বিদেশী দূতাবাস থেকে পরীক্ষা করতে দিলে দেখা যায় অধিকাংশই ভুয়া সনদ। এরই প্রেক্ষিতে সনদ স্ব স্ব কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ের নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।

তবে, কেউ কেউ বলেছেন, বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করাতে হলে টাকা পয়সা খরচ করতে হবে। ঝামেলাও বাড়বে।

আবার কেউ বলেছেন, যাচাইয়ের মাধ্যমে সত্যতা নিশ্চিত করা হবে যদিও একটু ঝামেলা পোহাতে হবে।

মন্ত্রলায়ের একজন সিনিয়র সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে কোন ধরণের সার্টিফিকেট, মার্কশীট ও অন্যান্য কাগজপত্র সত্যায়নের নিমিত্ত আরবী অনুবাদকৃত কপি স্ব স্ব বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক ভেরিফাই করতে হবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ