• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মোটর সাইকেল চোর আটক

আটকসিসি নিউজ: মোটর সাইকেল নিয়ে পালানোর সময় মোকছেদুর রহমান মঞ্জু (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জনসাধারণ। ৩০ মার্চ রাত প্রায় সাড়ে ১০টায় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে তাকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। আটককৃত ওই ব্যক্তি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ধনিরাম গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় মোকছেদুর রহমান মঞ্জু বিএনপি কার্যালয় সংলগ্ন আমিন নামের এক ব্যাক্তির মোটর সাইকেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে ১০টি মোটর সাইকেলের চাবি, অজ্ঞান করা পানিয় এক বোতল, ঘুমের ট্যাবলেট ৫ পাতা, তালা ভাঙ্গার জন্য একটি লোহার বাকা রড, মেডিসিন মিশ্রিত এক প্যাকেট খিচুরি, বুক ও প্যান্টের গোপন পকেট থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় তার বিরুদ্ধে নিয়মমিত মামলা হয়েছে । তাকে আপাতত জেলা কারাগারে পাঠানো হয়। তবে অচিরেই জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে। কারন সৈয়দপুর থেকে ইতোমধ্যে বেশ কিছু মোটরসাইকেল চুরি হয়েছে। যার সাথে আটককৃত ব্যাক্তির যোগসুত্র থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ