• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোটে হেরেও দুধ দিয়ে গোসল

139000_1টাঙ্গাইল: নির্বাচনে হেরেও দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ। তিনি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তার অভিযোগ, নিজ দলের প্রার্থীই তাকে জালিয়াতি করে হারিয়ে দিয়েছেন।

অনেকে বলছেন, তিনি ক্ষোভে-দুঃখে দুধ গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার ঘোষণা দেন। আবার অনেকে বলছেন, স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ায় তিনি খুশিতে দুধ গোসল করেছেন।

বিগত ৫ বছর একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন পালনকালে তিনি দুই দুইবার উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। গত নির্বাচনেও তিনি দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সদ্য সমাপ্ত নির্বাচনে দলীয় মনোনয়ন চান রহিজ উদ্দিন আকন্দ।কিন্তু দলীয় মনোনয়ন দেয়া হয় ঠিকাদার নুরুল ইসলামকে।

বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.নুরুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে নুরুল ইসলাম পান ৫০৩৯ ভোট আর রহিজ উদ্দিন আকন্দ পান ৪৮৯০ ভোট।

সামান্য ভোটের ব্যবধানে পরাজয় মেনে নিতে পারেননি রহিজ উদ্দিন আকন্দ। তাই তিনি ক্ষোভে দুধ গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় নেয়া ঘোষণা দেন।

দুধ গোসলের পর রহিজ উদ্দিন আকন্দ বলেন, বিগত ৫ বছর চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক কাজ করেছি। দুই দুইবার উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জন্য অনেক শ্রম দিয়েছি। তারপরও দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই। জন জনগণ আমাকে ব্যাপক ভোট দিয়েছে।

তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমার ফলাফল পাল্টে দিয়ে ১৪৯ ভোটের ব্যবধানে অন্যজনকে ঘোষণা করা হয়েছে। যে দলের জন্য এতো শ্রম দিয়েছি সেই দল থেকে কি পেলাম? সিদ্ধান্ত নিয়েছি আর রাজনীতি করবো না। তাই দুধ দিয়ে গোসল করে পবিত্র হলাম। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আর যতটুকু পাড়ি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ