চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নির্বাচনী সহিংসতা বিজয় মিছিলে হামলা আহত ১০। এলাকায় উত্তেজনা। আবারো সংঘর্ষের আশংকা।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাচাবান্দা এলাকার বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা একটি বিজয় মিছিল নিয়ে নামাচর এলাকায় গেলে পরাজিত মোছাঃ সুফিয়া বেগম মন্টু ফুটবল প্রতীকের সমর্থকরা হঠাতেই উক্ত মিছিলে হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। এসময় বিজয়ী প্রার্থী মশিউর রহমানের দুই ভাই সাইদুর রহমান ও সাইফুর রহমান আঙ্গুরকে আটক করে এলোপাতারি মারডাং করে আটকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিয়ে আসে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, মিছিলকারীরা আইন অমান্য করে মিছিল বের করে এবং এই এলাকায় এসে মানুষজনকে উত্তেজিত করে তোলে এবং দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। মশিউর রহমান সরকারের ভাই সাইদুর রহমান বলেন, আমরা মিছিল নিয়ে নামাচর এলাকায় আসলে হঠাৎ করেই ফুটবল প্রতীকের সমর্থকরা আমাদের উপর হামলা চালায় এবং আমাদের দুই ভাইকে আটকিয়ে রেখে নির্যাতন করে। তবে ফুটবল প্রতীকের সমর্থকরা হামলার কথা অস্বীকার করে। এব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।