• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ বিল আত্মসাতের অভিযোগ

আত্মসাতবিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ বিলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ফাঁস হয়ে পড়ায় এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ায়র সৃষ্টি হয়েছে। ইতিপুর্বে একই অধ্যক্ষ কলেজের ২ লক্ষ টাকা মূল্যর লোহার পুরাতন গেট, জানালা  ও দরজা চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছিলেন। যার ফলে বিদ্যুৎ বিল আত্বসাতের বিষয়টি তেমন মুখরোচক না হলেও এলাকাবাসীর সন্দেহ হয়তো আরো কোনভাবে তিনি আর কি কি আত্বসাৎ করেছেন তা যথাযথ কতৃপক্ষের কাছে তদন্তর দাবী জানাচ্ছেন। জানা যায়, জেলার ডোমার উপজেলার চিলাহাটি সরকারী কলেজের অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায় চলতি বছরের ২ ফেব্রুয়ারী হতে চাকুরী অবসরের প্রথম ধাপে এলপিআরে রয়েছে। অবসরে যাওয়ার পুর্বে তিনি ওই প্রতিষ্ঠানের জুন/২০১৪ ইং হতে ফেব্রুয়ারী/২০১৫ ইং পযর্ন্ত সময়ের বিদ্যুৎ বিল বাবদ দেড় লক্ষ টাকা ডোমার উপজেলা হিসাব রক্ষণ কার্যালয় হতে উত্তোলন করেন। যার টোকেন নং ৭৮, তারিখঃ ০৭/০৪/২০১৫ ইং। উত্তোলিত টাকা তিনি বিদ্যুৎ বিভাগের ব্যাংক একাউন্টে জমা না করে সমুদয় টাকা আতœসাৎ করেন। অপরদিকে ডোমার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ওই সাবেক অধ্যক্ষ ওই কলেজে তার চাকুরীকালীন সময়ে চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের জন্য যে সমস্ত মালামাল ক্রয় করেছেন তা ষ্টক বুক রেজিষ্টারে এন্ট্রি করা হয়েছে কিনা, সরকারী  কোন পাওনা কিংবা তার বরাদ্ধকৃত বাজেটের বা উত্তোলনকৃত অর্থের  কোন কাজ অসম্পুর্ণ আছে কিনা তা জানতে চেয়ে বর্তমান অধ্যক্ষ আব্দুর রউফের কাছে পত্র দিয়েছে। যার স্মারক নং ইউএও/ডোমার/নীল/৫৬১, তারিখঃ ১৩/০৩/১৬ ইং)। এ ব্যাপারে ডোমার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক সাংবাদিকদের জানান, চিলাহাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। এসব অভিযোগ তদন্তের জন্যই বর্তমান অধ্যক্ষের নিকট পত্র দিয়ে সাবেক অধ্যক্ষের কলেজের আয় ব্যয়ের হিসাব সর্ম্পকে জানতে চাওয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষের নিকট থেকে প্রতিবেদন পেলে সরকারী নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে চিলাহাটি সরকারী কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ চৌধুরী জানান,আমি নতুন এসেছি, বিষয় গুলো জানার চেষ্টা করছি। এ বিষয় নিয়ে কলেজের মিটিং এ আলোচনা হয়েছে। তাছাড়া আমরা একটি অডিট কমিটি গঠন করছি। তদন্ত করে সব দেখা হবে।
এ ব্যাপারে  সাবেক অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায় সাংবাদিদের জানান, আমি পরিস্থিতির শিকার, কিছু লোক আমাকে হেনস্তা করার চেষ্টা করছে। বিদ্যুৎ বিল ফাকিঁ দেওয়ার কোন সুযোগ নেই।
এ ব্যাপারে ডোমার বিউবোর নিবার্হী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল মতিন জানান, চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের বকেয়া বিদ্যুৎ বিলের দেড়লাখ টাকা এখন পর্যন্ত  জমা হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ