• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নমিনি নয়, মৃত ব্যক্তির টাকা পাবে উত্তরাধিকারী

ব্যাংকঢাকা: ব্যাংক হিসাবধারী কোনো ব্যক্তির মৃত্যুর পর ব্যাংকে রক্ষিত টাকা এখন থেকে নমিনির পরিবর্তে হিসাবধারীর উত্তরাধিকারী পাবে- মর্মে আদেশ দিয়েছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আই ফারুকী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার।

আইনজীবী নাজনীন নাহার বলেন, এই রায়ের ফলে সঞ্চয়ের টাকা নমিনি উত্তোলন করতে পারবে। তবে টাকার মালিক হবে উত্তরাধিকারী।

তিনি আরো বলেন, আমার এক ক্লায়েন্টের বাবার বাংলাদেশ ব্যাংকে সঞ্চয় ছিল। ওই সঞ্চয়পত্রে নমিনি ছিলেন অন্য ব্যক্তি। ক্লায়েন্ট তার বাবা মারা যাওয়ার পর সঞ্চয়পত্রের টাকার অংশীদার হতে বাংলাদেশ ব্যাংকে সাকসেশন সার্টিফিকেট আনতে যান। কিন্তু তিনি সঞ্চয়পত্রের নমিনি না হওয়ায় সাকসেশন সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

পরে সঞ্চয়পত্রের উত্তরাধিকারী দাবি করে ঢাকার বিশেষ জজ আদালতে সিভিল মামলা করেন ওই ব্যক্তি। বিচারিক আদালত মামলা খারিজ করে দিলে হাইকোর্টে সিভিল আপিল দায়ের করা হয়।

রবিবার আপিল মঞ্জুর করে সঞ্চয়পত্রের অ্যাকাউন্টধারী মারা গেলে ওই সঞ্চয়ের টাকা নমিনির পরিবর্তে উত্তরাধারী পাবে বলে রায় দেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ