সিসি নিউজ: ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে ট্রেনের ১৫০টি কোচ। প্রথম দফায় গত সপ্তাহে ১৫টি কোচ পূর্ব জাভা থেকে জাহাজে তোলা হয়েছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত নির্মাতা পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) থেকে এসব কোচ কিনেছে বাংলাদেশ রেলওয়ে।
১৫০টি শোভন টাইপের কোচের জন্য বাংলাদেশের ব্যয় হচ্ছে ৭ কোটি ৩০ লাখ ডলার। আগস্ট মাসের মধ্যে বাকি কোচগুলোও বাংলাদেশ পৌঁছাবে।
ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী বাম্বাং ব্রোজোনেগোরো বৃহস্পতিবার পূর্ব জাভার সুরাবায়ার তেনজাং পেরাক বন্দরে প্রথম দফার ১৫টি কোচ জাহাজীকরণের উদ্বোধন করেন।
ইন্দোনেশিয়ার ব্যাংক এক্সিমের ২২.৮২ মিলিয়র ডলারের ঋণ সহায়তায় এসব কোচ কেনা হচ্ছে।
ইনকার প্রধান অগাস এইচ পুরনমো জানান, চলতি মাসে বাংলাদেশ আরো ২৬৪টি যাত্রীবাহী কোচ কেনার টেন্ডার আহ্বান করতে পারে। এটিও পেতে চায় তার প্রতিষ্ঠান।
সূত্র: জাকার্তা পোস্ট