• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

সিসিগাইবান্ধা :  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ১নং ট্রাফিক মোড়ে পৌছুলে পুলিশ মিছিলটিকে বাধা দেয়।

পরে বিএনপি কার্যালয় চত্বরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি সাইফুল আলম সাজা, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, ওয়াজেদ আলী সরকার, অ্যাডভোকেট হানিফ বেলাল, মোশাররফ হোসেন বাবু, ফরহাদ আলম ডাবলু, খন্দকার ওমর ফারুক সেলু, আমান উল্যা চৌধুরী সাজু, হারুন অর রশিদ রাহাত, অধ্যাপক এস.এম জহুরুল ইসলাম, আতিক হাসান রনি, আবু নাসের টিপু, তারেকুজ্জামান তারেক, হাবিবুর রহমান সৈকত, মৌসুমী বেগম তমা প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুসহ সকল স্তরের নেতাকর্মীর নামে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ