লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষানীরা ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলীপি প্রদান করেন।
সোমবার(৪ এপ্রিল) সকাল ১১টা থেকে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষানীরা।
মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা জানান, গত ৩১ মার্চ স্মরণকালের ভয়াবহ ঝড় ও শিলা বৃষ্টিতে ওই উপজেলার বড়খাতা, গড্ডিমারী, ফকিরপাড়া, সানিয়াজান ও সিঙ্গিমারী ইউনিয়নের হাজার হাজার বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে ওই সব এলাকার ইরি-রোরো ও ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়।
ঘরবাড়ি, জমির ফসল হারিয়ে দিশেহারা চাষীরা এসবের ক্ষতিপূরনের দাবিতে রাস্তায় নেমে পড়েন। শুধু মানববন্ধনই নয় তারা ক্ষতিপুরনের দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলীপি প্রদান করেন।
কৃষক শ্রমিক স্বার্থ রক্ষা পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা সমন্বয়ক কমরেড শওকত হোসেন, ক্ষতিগ্রস্থ কৃষক আহম্মেদ আলী, কংকাল হোসেন, রহিমা বেগম ও রমিচা বেওয়া।