• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে নৌকা পেলো যারা

Rajarhat News Pic-04-04-2016-2রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আসন্ন ৭ মে ৪র্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নপত্র সোমবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। এরা হলেন-রাজারহাট সদর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক, চাকিরপশার ইউনিয়ন-রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, ছিনাই ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সহ. অধ্যাপক মো. সাদেকুল হক নুরু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্র নাথ কর্মকার, বিদ্যানন্দ ইউনিয়নে-আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, নাজিমখান ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক পাটোয়ারী নয়া, উমর মজিদ ইউনিয়নে-জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সরদার। দলীয় চূড়ান্ত মনোনয়ন বিতরণী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে এবং ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্জু মন্ডল, সহ-সভাপতি চাষী মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান টিটু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ