• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত একজনের পরিচয় মিলেছে, আটক ৬

আটকবগুড়া : বগুড়ার শেরপুরে বোমা তৈরির সময় নিহত দুজনের মধ্যে একজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য তরিকুল ইসলাম (৩৫) বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকরের ছেলে তরিকুল।

এদিকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিহত তরিকুলের বাবা ও বোনসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহতের বাবা আবু বকর সিদ্দিক, ভাই উল্লাপাড়া ইসলামী ব্যাংক শাখার সিনিয়র অফিসার সানাউল্লাহ, বোন শাকেরা খাতুন, বড় ভাই আহসান হাবিবের স্ত্রী মাহবুবা খাতুন, জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী ও বরকতুল্লা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল মুঠোফোনে জানান, ২০০৫ সালে দেশজুড়ে একযোগে বোমা হামলার আসামি তরিকুল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে রোববার দিবাগত রাত ৮টার দিকে শেরপুর উপজেলার জুয়ানপুর কুটিরভিটা গ্রামে মাহবুবুর রহমানের মালিকানাধীন ভাড়াবাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত হন। পরদিন সোমবার দুপুরে বোমা বিস্ফোরিত হওয়া ওই বাড়ি থেকে ২০টি হ্যান্ড গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি, ৬টি ম্যাগজিনসহ বেশ কিছু ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ