• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঁশখালীতে বুধবার হরতাল

হরতালচট্টগ্রাম : এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় বুধবার বাঁশখালীতে হরতাল আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শেষে ছাত্রঐক্য ফোরাম বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন ছাত্রঐক্য ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী।

এদিকে ঘটনার একদিন পর মঙ্গলবার বাঁশখালী পরিদর্শনে গেছেন বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে বাঁশখালীর গন্ডামারায় নিহতদের বাড়িতে যান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যার দিকে গুলিতে নিহত মর্তুজা আলী, জাকের হোসেন এবং আনোয়ারুল ইসলামের জানাজায় অংশ নেন।

আমীর খসরু বলেন, নিজের বাপ-দাদার বসতভিটা রক্ষার সমাবেশে গিয়ে পুলিশের গুলিতে এভাবে প্রাণ দিতে হয়, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার দাবি জানান আমীর খসরু।

এদিকে বাঁশখালীর ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ