রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আসন্ন ৭ মে ৪র্থ দফায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নপত্র সোমবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। এরা হলেন-রাজারহাট সদর ইউনিয়নে-আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক, চাকিরপশার ইউনিয়নে-রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, ছিনাই ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সহ. অধ্যাপক মো. সাদেকুল হক নুরু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্র নাথ কর্মকার, বিদ্যানন্দ ইউনিয়নে-আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, নাজিমখান ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক পাটোয়ারী (নয়া), উমর মজিদ ইউনিয়নে-জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সরদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে এবং ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্জু মন্ডল, সহ-সভাপতি চাষী মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান টিটু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ। অপরদিকে, উপজেলার ৭টি ইউনিয়নে বুধবার দুপুরে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন পত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের কার্যালয়ে বিতরণ করা হয়েছে। প্রার্থীরা হলেন-রাজারহাট ইউনিয়নে উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. উমর ফারুক মন্ডল, ছিনাই ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, চাকিরপশার ইউনিয়নে-উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, উমর মজিদ ইউনিয়নে-উপজেলা বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল ওহাব মন্ডল, নাজিমখান ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম বক্সী, বিদ্যানন্দ ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. রোম্মান হোসেন রোমান। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সা. সম্পাদক মো. শহিদুল ইসলাম, চাকিরপশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান টিটু প্রমূখ।
রাজারহাটে ৭১টি পরিবার পেল বিদ্যুত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউপির মেকুরটারী এলাকায় বুধবার বেলা ২টায় কুড়িলা পল্লী বিদ্যুতের আওতায় ৭১টি পরিবারকে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সাবেক এমপি ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িলা পল্লী বিদ্যুতের জি এম এস.এম মোজাম্মেল হক, প্রকৌশলী মো. জহুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী মো. আব্দুস সালাম মাষ্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বাবুল হোসেন প্রমূখ।