• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মধ্যপাড়ায় ৭ মাস ধরে বন্ধ পাথর উত্তোলন

মধ্যপাড়াসিসি নিউজ: দেশের একমাত্র উৎপাদন শীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন শুরু’র কথা থাকলেও আর হলোনা। যন্ত্রের অভাবে ৭ মাস থেকে পুরোপুরি ভাবে পাথর উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। এখনও পুরো একমাস বাকি  রয়েছে পাথর উত্তোলনের। পাথর উৎপাদন বন্ধ থাকায় সরকারকে লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। বেকার হয়ে পড়েছে খনিতে কর্মরত ৭শত খনি শ্রমিক।
বুধবার মধ্যপাড়া খনিতে গিয়ে দেখা যায়, পাথর ইয়ার্ডে কোন পাথর নেই। নেই কোন কোলাহল। নিঝুম-নিস্তব্ধ। দেখে মনে হয় যেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেশের সম্ভাবনাময় এই পাথর খনিটি।
এক সময় এই পাথর খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মধ্যপাড়া শহর। এখন পাথর না থাকায় আসা যাওয়া নেই বড় বড় ট্রাক, ব্যবসায়ী ও ঠিকাদারদের। কর্ম না থাকায় আসছে না শ্রমিকেরা। হারিয়ে গেছে কর্ম চাঞ্চল্যতা। ফলে জনশূন্য হয়ে পড়েছে মধ্যপাড়ার কঠিন শিলা প্রকল্পটির জনপদ। এখন যেনো নিঝুম দীপ !
উৎপাদন যন্ত্রের অভাবে গত ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর থেকে পুরোপুরি ভাবে পাথর উৎপাদন বন্ধ করে দেয়, খনিটির উৎপাদনের দায়িত্বে থাকা ঠিকাদারী কোম্পানী জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।খনি কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় ১২৯ প্রকার উৎপাদন যন্ত্র বিদেশ থেকে আমদানি করার জন্য গত ২০১৫ সালের মে মাসে ৮৫ কোটি টাকার ৩৬টি এলসি খোলা হয়েছে। যা ঠিকাদারী প্রতিষ্ঠান উৎপাদন যন্ত্র বিদেশ থেকে আমদানি করা মাত্র মূল্য পরিশোধ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ৭মাস পেরিয়ে গেলেও ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় যন্ত্র আমদানি করতে পারেনি। যার ফলে খনিটি পুনরায় উৎপাদনে যেতে পারছে না।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নওশাদ ইসলাম বলেন, গত ২০০৭ সালের ২৫ মে থেকে মধ্যপাড়া পাথর খনিতে বাণিজ্যিক ভাবে পাথর উৎপাদন শুরু হয়।প্রথম অবস্থায় প্রতিদিনের উৎপাদন ২ হাজার থেকে ২ হাজার ৫০০ মেট্রিক টন হলেও ২০১২ সালে এসে প্রতিদিনের উৎপাদন নেমে আসে মাত্র ৮০০ মেট্রিক টন।যার ফলে মধ্যপাড়া খনি কর্তৃপক্ষ, খনিটির উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ২০১০৩ সালের ২ সেপ্টেম্বর, বেলারুশ ভিত্তিক কোম্পানী জার্মানিয়া ট্্রাষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সাথে চুক্তি করে।চুক্তি অনুযায়ী জিটিসি গত ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে পাথর উৎপাদন শুরু করে। এতে খনিটি উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রতিদিনের উৎপাদন সাড়ে ৪ হাজার মেট্রিক টনে দাঁড়ায়। কিন্তু উৎপাদন যন্ত্রের অভাবে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর থেকে খনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী মহা-ব্যবস্থাপক (উৎপাদন, অপারেশন) মীর আব্দুল হান্নান জানায়, চুক্তি অনুযায়ি  প্রয়োজনীয় যন্ত্রপাতি ঠিকাদারী প্রতিষ্ঠান আমদানি করবে। মধ্যপাড়া খনি কর্তৃপক্ষ, আমদানি কৃত যন্ত্রের মূল্য পরিশোধ করবে। সে চুক্তি অনুযায়ি গত ২০১৫ সালের মে মাসের ১৭ তারিখ হতে ২৩ তারিখের মধ্যেই ১২৯ প্রকার যন্ত্র আমদানির জন্য ৮৫ কোটি টাকার ৩৬টি এলসি খোলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সে যন্ত্র খনিতে এসে পৌছায়নি।
এ বিষযে জিটিসি’র মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জাবেদ সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদেশ থেকে প্রয়োজনীয় সকল যন্ত্র আমদানি করা হয়েছে যা আগামি ১ থেকে ২ সপ্তাহের মধ্যে খনিতে এসে পৌছাবে।তিনি বলেন, খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকায় শ্রমিক কর্মচারীদের বসিয়ে রেখে বেতন ভাতা পরিশোধ করতেও কোম্পানিটি লাখ লাখ টাকা লোকসান দিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামি ১ মাসের মধ্যেই পুনরায় পুরোদমে শুরু হবে পাথর উৎপাদন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ