• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জবি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

সিসিঢাকা: রাজধানীর সূত্রাপুরে নাজিমউদ্দিন (২৬) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পড়ুয়া এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরস্থ একরামপুর মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রচুর রক্ত ও মাথার মগজ পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নাজিমউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের (এলএলএম) ‘বি’ সেকশনের একজন ছাত্র। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি এসে প্রথমে তাকে ধারালো অস্ত্র দিকে কোপানোর পর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির সঙ্গে সঙ্গে নাজিমউদ্দিনের মাথার খুলির অংশটি মাটিতে ছিটকে পড়ে এবং নিথর দেহটি পাশেই লুটিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির একটি খোসা উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানার ওসি তপন কুমার সাহা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে সনাক্ত কিংবা আটক করা যায়নি। এমনকি হত্যার কারণও জানা যায়নি।

বর্তমানে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় বাড়ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ