• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাস্তায় চা খেয়ে রিক্সায় চড়লেন মোদী

মোদি

মোদি

মোদি

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় চা খেয়ে ব্যাটারিচালিত রিকশায় চড়ে সভায় গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে এতদিন দলিতবিরোধী বলে যে অভিযোগ করে আসছিল বিরোধীরা সে ধারণা পাল্টে দিতে বুধবার এভাবে সেখানে যান তিনি।

মোদী প্রথমেই অনুষ্ঠান মঞ্চের পাশে সাজানো বাবু ভাইয়ের চায়ের দোকানে স্থানীয় রিকশাওয়ালা, শ্রমিক, মজুরদের সঙ্গে আড্ডায় বসেন। এ সময় যোগ দেন অরুণ জেটলি, রাজ্যপাল রাম নাইক।
এই অনুষ্ঠানেই ৫ হাজার ১০০ জনকে ই-রিকশা দেয়া হয়। এই সব‘ইলেক্ট্রনিক’ বা ই-রিকশা মোবাইলের ওলা-অ্যাপস থেকেই ডেকে নেয়া যায়। ভাড়া মিটিয়ে দেয়া যায় মোবাইলের ফ্রিচার্জ অ্যাপ থেকে।
মোদীও তাই করলেন। মোবাইল থেকে ‘রিকশা’ ডেকে মন্ত্রী তাতে চড়েই মঞ্চে পৌঁছান। তারপর ভাড়াও মেটালেন অ্যাপ থেকে। রিকশার সঙ্গে রেডিও-ও দেয়া হলো বিনামূল্যে, যাতে সকলে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনতে পারেন।
উত্তরপ্রদেশে পাঁচ ভাগের এক ভাগ ভোটার হচ্ছে দলিত সম্প্রদায়ের। এই ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন মোদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ