• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ আটক ১

Exif_JPEG_420

Exif_JPEG_420

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ফেন্সিডিলসহ ১ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টায় পৌরশহরের ঢাকা মোড়ের সন্নিকটেই বারোকোনা মোড় নামক স্থান থেকে পাচার করার সময় ২৫ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারী নজরুল ইসলাম উপজেলা মইচাঁন্দা গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ ঘটনা গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী থানার এস আই আকতার হোসেন বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ধৃত নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৫।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোড়ের সন্নিকটে বারোকোনা মোড়ে নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশী করে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ফুলবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘‘সুশৃঙ্খল জীবন যাপন করুন ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখুন’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্দ্যেগে বেসরকারী সংস্থা বেসিক ও বহুব্রীহি  এর সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার এই স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়।
স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, পুষ্টিবিদ মোঃ আজিজুল ইসলাম, স্যানেটারি অফিসার জগদীশ চন্দ্র মহন্ত, বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, বহুব্রীহী সোশ্যাল মবিলাইজেশন অফিসার মোঃ আখিদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ