• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেলা পর্যায়ে চালু হচ্ছে বিএসটিআই অফিস

BSTI20160407090228সিসি নিউজ: দেশের প্রতিটি জেলায় চালু হচ্ছে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরীক্ষাগারের (বিএসটিআই) অফিস।  জনস্বাস্থ্য নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে জেলা পর্যায়ে বিএসটিআইয়ের অফিসিয়াল কার্যক্রাম চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অুনষ্ঠিত সরকারি হিসাব সম্পকির্তত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটি সভাপতি শওকত আলীর সভাপতিত্বে  বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. নূরুল ইসলাম সুজন, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী বলেন, আমাদের দেশে মান নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরীক্ষাগারের কার্যক্রম সীমিত।  ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে। এজন্য প্রতিটি জেলায় বিএসটিআয়ের কার্যক্রম শুরুর সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসটিআইয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে বিএসটিআইয়ের নিজস্ব তত্ত্বাবধানে পণ্যের ভেজাল রোধে মোবাইল কোর্ট পরিচালনায় প্রয়োজনীয় আইনগত ও কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করেছে কমিটি। এছাড়াও কমিটি বিএসটিআইয়ের অডিট আপত্তিসমূহ দ্রুত নিস্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ