• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ স্থগিত

New Rose Cafe, Saidpur

বাঁশখালীসিসি নিউজ: চট্টগ্রামের বাঁশখালীতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে অবশেষে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ স্থগিত করেছে এস আলম গ্রুপ।

কোম্পানির একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

গত সোমবার বিদ্যুৎ কেন্দ্রের পক্ষের দালাল এবং এলাকাবাসীর মধ্যে বিক্ষোভের সময় পুলিশ গুলি চালালে অন্তত চারজন নিহত হন।

চীনের সহায়তায় সেখানে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুত নির্মাণে কাজ করছিল এস আলম গ্রুপ।  এতে ব্যয় ধরা হয় ২৪০ কোটি ডলার বা ১৯২০ কোটি টাকা।

নাম প্রকাশ না করার শর্তে এস আলম গ্রুপের একজন কর্মকর্তা জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

‘উন্নয়ন কাজ আপাতত বন্ধ রয়েছে এবং আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং কাজ শুরু করা যাবে,’ বলছিলেন ওই কর্মকর্তা।

চীনের সেপকয়েলইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশনের সহায়তায় ওই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য ৩৬০ একর জমি অধিগ্রহণ করা হয়।

তবে এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের নেতা লিয়াকত আলী রয়টার্সকে বলেন, তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। তিনি শুক্রবারের মধ্যে ওই প্রকল্প বাতিলে জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন।

‘প্রয়োজন হলে পিতৃভূমির জন্য জনগণ জীবন দেবে,’ বলছিলেন লিয়াকত।

বিক্ষোভকারীরা বলছেন,  প্রকল্পটি বাস্তবায়িত হলে তারা উদ্বাস্তু হবেন, তাদের স্বজনদের কবরের অস্তিত্বও থাকবে না এবং  এতে পরিবেশের ক্ষতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ