• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নাজিমুদ্দিন হত্যায় আল-কায়েদার দায় স্বীকার

নাজিমসিসি নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের দায় আল-কায়েদার বাংলাদেশ শাখা ‘আনসার আল-ইসলাম’ স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

হত্যাকাণ্ডের দুদিন পর শুক্রবার রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা প্রকাশ করা হয় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

যদিও সাইট ইন্টেলিজেন্স গ্রুপের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সরকারের। রয়টার্সও বলেছে, তারা তাৎক্ষণিকভাবে এই বার্তার নির্ভরযোগ্যতা যাচাই করতে পারেনি।

রয়টার্সের খবরে বলা হয়, ‘ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম বলেছে, ব্লগার নাজিমুদ্দিন সামাদ ফেইবুকে আল্লাহ, রাসূল (স.) ও ইসলামকে অবমামনা করায় ‘প্রতিশোধ’ হিসেবে তাদের সদস্যরা এই হামলা চালিয়েছে।’

NAZIMজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে বিদেশিসহ একাধিক ব্লগার হত্যার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে মর্মে খবর প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাইট ইন্টেলিজেন্সের এসব খবরে সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ