• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শেয়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

মৃত্যুরংপুর : বিদ্যুতের তার দিয়ে শেয়াল ধরার ফাঁদ তৈরি করেছিলেন মুরগি খামার মালিক ছেরুল মিয়া। কিন্তু সেই ফাঁদে আটকা পড়ে তার মেয়ে সিনথিয়া (৬) ও প্রতিবেশির ছেলে নাজমুল (৪) প্রাণ হারিয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গামতি গ্রামে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ওই গ্রামের ফিল্ডের বাজার এলাকার যুবক ছেরুল মিয়া বাড়িতে ব্রয়লার মুরগির খামার দিয়েছেন। রাতে খামারে শেয়ালের উপদ্রব দেখা দেয়। প্রতি রাতে কয়েকটি মুরগি নিয়ে যাচ্ছে শেয়াল। এ কারণে তিনি শেয়াল ধরার জন্য এমন ফাঁদ তৈরি করেন, যাতে বিদ্যুতের সংযোগ ছিল।

এলাকাবাসী জানান, সকালে সেরুল মিয়ার মেয়ে সিনথিয়া ও প্রতিবেশি ময়নুল হকের ছেলে নাজমুল খামারের পাশে খেলা করছিল। এক সময় তারা ওই ফাঁদের তারের সঙ্গে জড়িয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

সেরুল মিয়া কাঁদতে কাঁদতে বলেন, মুরগির খামারে শেয়াল ধরার ফাঁদে বিদ্যুৎ প্রবাহ চালু করা ছিল। সেই ফাঁদে যে আমার আদরের ধন চলে যাবে, আমি কল্পনাও করিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ