• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রংপুরবিশেষ প্রতিনিধি: নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। একই সঙ্গে তাঁরা আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কর্মবিরতি পালন করছেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এই কর্মসূচি দিয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসক সুমন আলী বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে ইন্টার্ন হলে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। সম্প্রতি এ রকম সাতটি ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহকে এ ব্যাপারে জানানো হয়েছিল। কিন্তু কাজ হয়নি। তাই আজ বিকেলে এক বৈঠকে কর্মবিরতি পালন ও অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া শনিবার হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেওয়া হবে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ