• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয়করণের শর্ত: পাসের হার ৯০ শতাংশ

সরকারী লোগোসিসি ডেস্ক: স্কুল-কলেজ জাতীয়করণে আরো নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে সরকার। এসএসসি পরীক্ষায় পাসের হার থাকতে হবে ৯০ শতাংশ, এইচএসসিতে ৮০ ও স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলা সদরে ১টি করে প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালায় এমন শর্ত দেওয়া হয়েছে।

নীতিমালাটি ‘যে সকল উপজেলায় কোন সরকারি স্কুল বা কলেজ নেই সেখানে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা -২০১৬’ নামে পরিচিত হবে। সম্প্রতি এই নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে সরকার।

‘পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল’ অংশের ৬ দশমিক ১ নং ধারায় বলা হয়েছে, ‘পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশ অংশগ্রহণ করতে হবে।

ধারা ৬ দশমিক ২-এ বলা হয়েছে, ‘পাবলিক পরীক্ষার ক্ষেত্রে উওীর্ণের ন্যূনতম হার মাধ্যমিক অর্থাৎ এসএসসি পর্যায়ে ৯০ শতাংশ, এইচএসসিতে ৮০ এবং স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ।’

এছাড়াও স্কুল ও কলেজ পর্যায়ে কোন ক্লাসে কতজন শিক্ষার্থী থাকতে হবে, গ্রন্থাগারে কত বই থাকতে হবে ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ