• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

চুরিসিসি নিউজ: কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে একদিনের নবজাতক চুরি হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও অভিভাবক সূত্রে জানা যায়, কুড়িগ্রাম নাগেশ্বরী  উপজেলার মাদারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা কৃষক ইছহাক আলীর স্ত্রী মমতা বেগম (২০) এদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি ছেলে সন্তান প্রসব করেন। প্রসবের পর থেকে নবজাতক শিশুটি মায়ের দুধ না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
তারা স্থানীয় গ্রামবাসী চাচা মশিয়ার রহমান, মেয়ের মামা বছদ্দি মামুদ ও মামী আহেজ্জন বেগমকে সঙ্গে কুড়িগ্রাম নিয়ে আসেন।
শিশু বিশেষজ্ঞ ডা. মোখতার আলীর পরামর্শে নবজাতককে সদর হাসপাতালে দুপুর ১টার সময় ভর্তি করান। শিশু ওয়ার্ডে ভর্তির পর নবজাতককে চিকিৎসা প্রদান করা হয়। সন্ধ্যার দিকে নবাজতকের নানা বছদ্দি মামুদ ওষুধ ও খাবার আনতে যান। এসময় নবজাতকের পাশে নানী আহেজ্জন থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগন্তুক বোরখা পরিহিত একটি মহিলা এসে নানীর কাছ থেকে বাঁচ্চাটিকে নিয়ে স্যালাইন সেট খুলে দেন। আর রাগারাগি করে বলতে থাকেন এই টুকু বাঁচ্চাকে কেউ কি স্যালাইন দেয়। আপনি হাত-মুখ ধুয়ে আসেন।
নবজাতকের নানী জিজ্ঞেস করেন আপনি কে তার প্রতি উত্তরে বলেন আমি এখানে চাকরি করি। পরে নানী বলেন বাঁচ্চাটিকে দেখেন আমি টয়লেট থেকে আসি। ফিরে এসে দেখেন বাঁচ্চা ও মহিলা কেউ নেই। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে চিৎকার চেঁচামিচি করেন। এ নিয়ে হাসপাতালে হইচই পরে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. অজয় কুমার রায় জানান, আমরা নবজাতকের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এছাড়াও কুড়িগ্রাম থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ