• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে এক দম্পতির ওপর হামলা

সিসিসিসি ডেস্ক: পূর্ব শত্রুতার জের ধরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা বানিয়াপাড়া মহল্লায়  এক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও এক দম্পতিকে বেদম মারপিট করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় ওই ঘটনায় প্রতিপক্ষের হামলা থেকে ১১ মাসের কোলের শিশু সন্তান রাকিব ও রক্ষা পায়নি। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি থানায় মামলা দিয়েছে ওই দম্পক্তি।

অভিযোগ মতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ দাদন খাঁনের নেতৃত্বে অজ্ঞাত ৫/৭ জন লোক সংঘবদ্ধ হয়ে মিন্টু খানের বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মিন্টু খান ও তাঁর স্ত্রী রীমার ওপর হামলা চালায়। তারা এলোপাথারী মারপিট করে। এমন কি ধারালো অস্ত্রের আঘাতে  মিন্টুর ডান পায়ের হাঁটুর ক্ষত বিক্ষত হয়। এ সময় স্বামী মিন্টু খানকে বাঁচাতে তাঁর স্ত্রী রীমা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর চড়াও  চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং তলপেটে লাথি মেরে শ্লীলতাহানী ঘটনায়। এ সময় গৃহবধূ রীমার কোলে থাকা ১১ মাসের শিশু সন্তান রাকিব মায়ের কোল থেকে ছিঁটকে মাটিতে পড়ে গুরুত্ব আহত হয়।

ঘটনা বুঝতে মহল্লার লোকজন ছুঁটে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী ওই দম্পক্তি ও তাদের শিশু সন্তানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই দম্পক্তি বিকালেই স্থানীয় থানায় মামলা দিয়েছে।

সৈয়দপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই)  গৌতম কুমার রায় জানায় মামলার কাগজ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ