• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীতে এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবক হলেন, জুয়েল রানা (২১)। সে জেলার সদর উপজেলার খোকশাবাড়ী দক্ষিণ রামকলা গ্রামের শামসুল হকের ছেলে। শনিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ রায় দেন।

জানা যায়, শনিবার বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জুয়েল তাকে আটক করে নানাভাবে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জুয়েলকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে রাতেই ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ওই সাজা দেন। নীলফামারী সদর থানার র্ভারপাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত জুয়েলকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ