• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মটরসাইকেল শোরুমের কর্মচারী অগ্নিদগ্ধ

অগ্নিদগ্ধসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) ইসলাম মটরস্ এর কর্মচারী মোরসালিন (৩২) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত মোরসালিন সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার আব্দুস সাত্তারের পুত্র। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় শোরুমের পাশে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র মতে, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অগ্নিদগ্ধ মোরসালিনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ওই সূত্র মতে, অগ্নিদগ্ধ মোরসালিনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ