• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বদরগঞ্জের ফেসবুকে ইউপি নির্বাচনী প্রচারনা

Badarganj Photoআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ অবস্থানে থেকে ভোটার ও দলীয় সমর্থন পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ফলে নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ২৮মে ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সারাদেশের ন্যায় অনুষ্ঠিত হবে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই এই উপজেলায় প্রতিদিনেই কোন না কোন চেয়ারম্যান প্রার্থীর লোকজন গনসংযোগ ও মিছিল মিটিংয়ের ছবি দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের তফশিল ঘোষনা করা না হলেও বসে নেই মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইউপি নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দলীয় হাই কমান্ডের সানিধ্য লাভের আশায় দোয়া ও সমর্থন কামনা করে নিজ নিজ এলাকায় নেতৃবৃন্দদের ছবি যুক্ত ব্যানার পোষ্টার দেয়ালে টাঙ্গিয়ে দিয়েছেন। এদিকে গতকাল রোববার লোহানীপাড়া ইউনিয়নের ভোটার ও ফেসবুক ব্যবহারকারী এমডি আনওয়ার জানান, শুধু নির্বাচনী মাঠেই নন, ফেসবুকেও প্রচার প্রচারনায় শীর্ষে রয়েছেন উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের  আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান পদ-প্রার্থী আশরাফুল ইসলাম রানা। তিনি নির্বাচনী মাঠ নিজের আয়ত্বে ধরে রাখার পাশাপাশি ফেসবুকের মাধ্যমে জোরে সোরে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ধারনা করা হচ্ছে আওয়ামী দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেলে তিনি এবার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হবেন। মঞ্জুরুল ফকির নামে অন্য একজন ফেসবুক ব্যবহারকারী জানান, এই অঞ্চলের প্রতিটি মানুষই এখন ফেসবুকের ব্যবহার শিখেছেন। তাই সচেতন ভোটারের মনোযোগ আকর্ষণ করার জন্য আশরাফুল ইসলাম রানা ফেসবুকের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলেছেন। অনেকেই আবার তাকে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য সহযোগীতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন। বলা যায় বদরগঞ্জের ১০টি ইউনিয়নে ফেসবুকের মাধ্যমে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। অন্যদিকে শুধু রানা শাহই নন, বদরগঞ্জের বেশ কিছু চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিদিনের নির্বাচনের কর্মকান্ড ও গনসংযোগ ফেসবুকে পোষ্ট করে নিজেকে পরিচিত করার চেষ্টা করছেন। ভোটাররা প্রার্থীদের পোষ্টে লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের ভুলত্র“টি গুলো শুধরিয়ে নেওয়ার জন্য সদা পরামর্শ দিচ্ছেন। তাই সব মিলিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বদরগঞ্জে বেশ জনপ্রিয় হয়ে উছেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকে নির্বাচনী প্রচারনা চালানো যাবে কিনা এবিষয়ে আজ রোববার বদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বলেন, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকে অবশ্যই নির্বাচনী প্রচারনা চালানো যাবে। তবে লেখার বিষয়বস্তু সামাজিক হতে হবে। যাতে করে কোন প্রার্থীকে সাইবার অপরাধমুলক আইনের আওতায় পড়তে না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ