• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সড়কনীলফামারী/কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে রংপুর-কিশোরগঞ্জ সড়কের ছগিরবাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় একটি মটরসাইকেলে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫) ও এনামুল হকের ছেলে আব্দুল কাইয়ুম (২০) উপজেলা শহরে আসছিল। অপর দিকে বিপরীত দিক থেকে চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেল যোগে নিজবাড়ি ফিরছিল।
এ সময় দুই মটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিপ্লব ও কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। অপর দিকে গুরুতর আহত অপর মটরসাইকেল আরোহী মাসুদ খানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থলে দুইজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ