• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন

কাহারোলদিনাজপুর/কাহারোল প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় তারগাঁ ইউনিয়নে বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন করেছেন কাহারোল-বীরগঞ্জ আসনের সংসদ মনোরঞ্জন শীল গোপাল।
এ সময় তিনি বলেন, মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। প্রত্যেক মেয়েদের অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমানে সরকার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছেন। আর একজন সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে মা’র ভুমিকা অপরিসীম। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছেন।  মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তাদের সযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। শিক্ষার্থী উদ্দেশে তিনি বলেন, সরকার লেখাপড়ায় যে সুযোগ-সুবিধাগুলো দিয়েছেন তা কাজে লাগাতে হবে। তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবে।
বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণ কান্ত সরকার’র সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, ৪নং তারগাঁ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, ৪নং তারগাঁ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম  এবং স্বাগত বক্তব্য রাখেন বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল রায়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ